• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি ইপিজেডে টিসিবি ভবন এলাকায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের মাদক বিরোধী অভিযান নিউ ঢাকা মডার্ন পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে সামান্তা চৌধুরী সিমরান। অনলাইন সাংবাদিকতা ও সাংবাদিক সংগঠন গঠনে সক্রিয় মো. পাপ্পু চৌধুরী অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৯ শিরোনাম: কক্সবাজারে অতি ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৯ জনের মৃত্যু: মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ​আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ স্থানান্তরিত হবে নাজাফে, বুধবার ইরাকে জানাজা কালীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে সরকার ৩০০ পরিবারকে জিআর চাল বিতরন দেশের ১২ জেলায় ৮০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ।

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধি :বীরগঞ্জের নব নির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জাতিয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু।
৩১ মে রবিবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নব নির্মিত এবং সম্পুর্ন নতুন আঙ্গিকে পরিচালনার অপেক্ষায় ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন এই সংসদীয় আসনের স্থানীয় সংসদ সদস্য ।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন সহ এলাকাবাসী।
বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
এতদিন শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করায় অনেকেই শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল।

নতুন বিদ্যালয় চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা।

বিদ্যালয় পরিদর্শনে এসে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু এমপি বলেন, আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান সরকার শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেই ভোগডোমা আশ্রয়ণে নতুন স্কুল স্থাপন করা হলো।

এই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়টি চালু হলে অত্রাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নিঃসন্দেহে শিক্ষার হার বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/