• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি ইপিজেডে টিসিবি ভবন এলাকায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের মাদক বিরোধী অভিযান নিউ ঢাকা মডার্ন পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে সামান্তা চৌধুরী সিমরান। অনলাইন সাংবাদিকতা ও সাংবাদিক সংগঠন গঠনে সক্রিয় মো. পাপ্পু চৌধুরী অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৯ শিরোনাম: কক্সবাজারে অতি ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৯ জনের মৃত্যু: মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ​আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ স্থানান্তরিত হবে নাজাফে, বুধবার ইরাকে জানাজা কালীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে সরকার ৩০০ পরিবারকে জিআর চাল বিতরন দেশের ১২ জেলায় ৮০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

কেরানীগঞ্জে আনোয়ারের জমি দখলের চেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগীর
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর-চরসপুর এলাকায় একটি চক্রের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব ঘটনার কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা অতীতে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। বর্তমানে কিছু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এছাড়া অভিযোগ রয়েছে, ওই চক্রের সঙ্গে আরও ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুক্ত রয়েছে। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এসব বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী পুলিশ প্রশাসন, র‍্যাব এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/