• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার তিন বছর পর অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল নিখোঁজের রহস্য উদঘাটন, মূল আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি *ভাটারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও v *দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে: আইজিপি* ডনের সঙ্গে সামিরার অ/ন্ত/র/ঙ্গ ছবি নিয়ে তোলপাড়, এবারে রহস্য ফাঁ/স! রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে কথা বলছে ১১ দলীয় জোট সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভু/য়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্র/তা/র/ণা, ডিবির অভিযানে গ্রে/ফ/তা/র

টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ১১ আগস্ট ভোর রাতে অভিযান চালিয়ে উনছিপ্রাং ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ ইউসুফকে (২৭) আটক করা হয়েছে বলে এপিবিএন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার (১০ আগস্ট) বিকেলে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনের নির্দেশনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করতে বি ও ডি ব্লকে যান ক্যাম্পের হেড মাঝি রফিক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।

হেড মাঝি রফিক তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে মাথা নিচু করায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার ঠিক পেছনে থাকা মো. হোছন (২৮) নামের এক রোহিঙ্গা যুবকের শরীরে গুলি লাগে। গুলিবিদ্ধ হোছন এ-৪ ব্লকের বাসিন্দা এবং আনু মিয়ার ছেলে।

এ ঘটনায় ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিক বাদী হয়ে নয়জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার অপর আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।k


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/