• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার তিন বছর পর অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল নিখোঁজের রহস্য উদঘাটন, মূল আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি *ভাটারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও v *দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে: আইজিপি* ডনের সঙ্গে সামিরার অ/ন্ত/র/ঙ্গ ছবি নিয়ে তোলপাড়, এবারে রহস্য ফাঁ/স! রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে কথা বলছে ১১ দলীয় জোট সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভু/য়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্র/তা/র/ণা, ডিবির অভিযানে গ্রে/ফ/তা/র *রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিব

*রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিব

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল ও তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- ১। হামিদ খান ওরফে মাখন ২। ল্যাংড়া রুবেল ৩। তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা ৪। পারভেজ ও ৫। রাব্বী । এ সময় তাদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকাল আনুমানিক ০৫:৩৫ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হয়। একই ঘটনায় পথচারী জোসনা নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

ঘটনার পরপরই ডিবি মিরপুর বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত টয়োটা প্রিমিও গাড়িটি শনাক্ত করা হয়। পরে গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় হামিদের নামে গাড়িটি নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। তিনি মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্য ও গোলাগুলির ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ল্যাংড়া রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে পল্লবী থানাধীন কালশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ভক্সি গাড়ি এবং গাড়িটির ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেড়িবাঁধ এলাকায় ডিবি অভিযান পরিচালনা করে ল্যাংড়া রুবেল ও বাপ্পাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেলসহ তার সহযোগীরা গোলাগুলির ঘটনাটি ঘটিয়েছে। গ্রেফতারকৃত ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/